বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বনানী কবরস্থানে যান এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা কবরে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন।

শেখ হাসিনা ও শেখ রেহানা সূরা ফাতিহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বনানী কবরস্থানে তাদের মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্য শহীদদের কবর দেয়া হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু, তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাদের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তার তিন নিকটাত্মীয়কে বিক্ষুব্ধরা হত্যা করে।

বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা ওই সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বাঁচতে সক্ষম হন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ