বন্ধ পাটকলগুলো আছে তা পুনরায় চালু করা হবে: পাট প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বন্ধ পাটকল পুনরায় চালু করার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ।
তিনি বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারেই রয়েছে, যে বন্ধ পাটকলগুলো আছে তা পুনরায় চালু করা হবে। অনেকগুলো পাটকল চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশি-বিদেশি যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এ পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের কার্যক্রম চালাচ্ছি।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি ।
এ সময় তিনি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন । প্রতিমন্ত্রী মসলিন কাপড় তৈরির বিভিন্ন ধাপ চরকা দিয়ে কাপাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় তৈরীর কাজ পরিদর্শন করেন। এ সময় গ্যালারীতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ