বন্যার্তদের পাশে সিলেট মহানগর যুবদল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের পাশে সিলেট মহানগর যুবদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২১, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মহানগর যুবদলের সদস্য সচিবের উদ্যোগে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

সোমবার (২০ জুন) সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের বুরহান উদ্দিন এলাকা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাবার নিয়ে যান তারা। প্রায় ৪’শ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের আহ্বানে আমরা এখনও কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এবারের মতো বন্যা আর কখনো দেখেনি সিলেটবাসী। এই দুর্বিসহ বন্যা ব্যাপকভাবে মানুষের জান-মালের ক্ষতি সাধণ করেছে। কিন্তু এখন পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে যাওয়া ঘর বাড়ি মেরামত ও ক্ষতিগ্রস্ত আসহায় মানুষদের সরকারের সাহায্য ও আর্থিক সহায়তা তেমন চোখে পড়ার মতো নয়। তিনি সবাইকে এসব পানিবন্দি মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগর যুবদলের সদস্য শাহিবুর রহমান সুজান, যুবদল নেতা হাবিবুর রহমান রুমেল, পানেশ দে, মহানগর যুবদলের সদস্য সোহেল মাহমুদ, ১৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জুয়েল আহমদ, জুবেদ, রুম্মান আহমদ, মহানগর সদস্য জামিল আহমদ, ১৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহ ফজলুর কাদির সিদ্দিকী পারভেজ, লুৎফুর রহমান, আহমেদ শিপন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুবনেতা সাজু মাহমুদ, রাজন আচার্য্য, ২৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকুয়ান হোসেন, মিনহাজ হোসেন মিনার, শাহরিয়ার নাফিস, পাবেল আহমদ রাহি, সোয়েব আহমদ, মোস্তাক আহমদ রায়হান, ১৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল হোসেন শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ, কামরান তালুকদার, সোহানুর রহমান জুবেদ, নাহিদ আহমদ, তাজুল ইসলাম, রাকিব আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ