বন্যার্তদের সহায়তায় ১ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যার্তদের সহায়তায় ১ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় অস্ট্রেলিয়া ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই ঘোষণা দেন। এছাড়া বৈঠকে সিম্পসন ছাত্রদের নেতৃত্বে হওয়া বিপ্লবে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক ও নেতৃত্ব বিষয়ক কাজ করছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অস্ট্রেলিয়ার এই সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তার আহ্বান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ