বন্যায় কবলিত বিভিন্ন এলাকায় মিজান চৌধুরীর খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২১, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২১, ২০২২ ১০:১০ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধূরী মিজান ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাওয়া ঘর বাড়ি মেরামত ও ক্ষতিগ্রস্ত আসহায় মানুষদের সরকার সাহায্য ও আর্থিক সহায়তা দেওয়ার জোর দাবি জানান তিনি বলেন, এই সরকার পানিবন্দি মানুষদের সাহায্য করা তো দুরের কথা পানিবন্দি মানুষদের পাশে এসে দাঁড়ায়নি।
সোমবার ছাতক পৌর শহর ইসলামপুর, নুয়ারাই ইয়নিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানিবন্দি মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ কালে উপযোক্ত কথা গুলু বলেন।
এসময় উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা বিএনপি’র আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদনী মুহি ছাতক উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, কবির আহমদ পৌর যুবদলের সদস্য সচিব আরশাফ চৌধূরী মাসুম উপজেলা যুবদল এর যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর যুগ্ম আহবায়ক আবু শামিম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরশাফ চৌধূরী খেলন যুগ্ম আহবায়ক খলিল আহমদ ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব আহমদ।
জনতার আওয়াজ/আ আ