বন্যায় ক্ষয়ক্ষতি পূরণ হওয়ার নয় : মিজান চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যায় ক্ষয়ক্ষতি পূরণ হওয়ার নয় : মিজান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, স্মরণকালে ভয়াবহ বন্যায় যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা অব্যাহত রাখছি। বর্তমান ভোট ডাকাতির সরকারের এমপি মন্ত্রীরা লুটপাতে ব্যস্ত। সরকারীভাবে বন্যায় ক্ষতিগ্রস্থরা কোনো ধরনের সহযোগীতা পাচ্ছে না।

তিনি আরও বলেন সুনামগঞ্জ ও সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের রাস্তাঘাট, ঘরবাড়ি, গরুছাগল ও স্কুল কলেজের শিক্ষার্থীর বইখাতা পানিতে তলি গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারী বরাদ্দ দেওয়ার দাবি জানান। এখন ঘরবাড়ি নির্মাণ খুবই প্রয়োজন।

তিনি মঙ্গলবার (৫ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত আসহায় পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে সদস্য মিজানুর রহমান আমরু, উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, ছালেহ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বিএনপি নেতা আশরাফুল আলম, আরশ আলী মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, ফয়েজ আহমদ, কামাল হেসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব, যুগ্ন আহবায়ক সাকিব মাহমুদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ