বরগুনা সদর উপজেলায় পাগলিটা মা হলেন, বাবা হলো না কেউ’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরগুনা সদর উপজেলায় পাগলিটা মা হলেন, বাবা হলো না কেউ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ

 

বরগুনা সদর উপজেলায় আমেনা (২৫) নামের এক পাগলি মা হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে বরগুনা সদর উপজেলার কোরক এলাকায় নিজ বাড়িতে ছেলেসন্তান জন্ম দেন তিনি। কিন্তু সন্তানের বাবার পরিচয় শনাক্ত হয়নি।

এদিকে বুদ্ধিপ্রতিবন্ধী আমেনার জন্য বরগুনা সদর হাসপাতালে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহারসামগ্রী পাঠান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।

এ সময় শুভ্রা দাস মা ও নবজাতকের চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়াও সন্তানের জনক চিহ্নিত করতে ও আইনি সহায়তা পেতে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা পেতে ভুক্তভোগী অসহায় মেয়েটিকে আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর পড়ে যান আমেনা। এরপর সন্তান ভূমিষ্ঠ হয়। পরে মা ও নবজাতককে পরবর্তী চিকিৎসা প্রদানের জন‍্য বরগুনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে মা ও নবজাতকটিকে হাসপাতালে রাখা হয়েছে।

বরগুনা সদর হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. মাহাবুবুর রহমান জানান, নবজাতক ও তার মা সুস্থ আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আমেনার মা পেশায় দিনমজুর। বাবা বেঁচে নেই। এ ছাড়া সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বরগুনা মাছ বাজারের এক পাইকারি ব্যবসায়ী দায়ী বলে অভিযোগ করছেন আমেনার মা। তিনি বরগুনার কোরক এলাকার বাসিন্দা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ