বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে অস্ত্র তৈরির সময় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বরিশালের নদীমাতৃক হিজলা উপজেলার গৌরবদী থেকে অস্ত্র তৈরির সময় আজিজ সরদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে স্থানীয় একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি দেশীয় ধারাল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হিজলা গৌরবদীর সংরক্ষিত ওয়ার্ড মেম্বার লাবনী আক্তার বলেন, এলাকাবাসী অস্ত্রের কারিগর আজিজ সরদারকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমিও সেখানে যাই। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে ২০০ অস্ত্র তৈরি করে সে এ ব্যাপারে আমরা খুব আতঙ্কে আছি।

স্থানীয় কবীর সিকদার বলেন, আজিজ আমাদের সামনে স্বীকার করেছেন মজুরির বিনিময়ে অস্ত্র তৈরি করতেন।

হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, আটক যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করত সে। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ