বরিশালে ছাত্রদল নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ৯, ২০২২ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ৯, ২০২২ ২:১১ অপরাহ্ণ

বরিশাল জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরানকে শনিবার রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র মহাসচিব রিজভী বলেন, শনিবার সারারাত ও সকালে বরিশালের সকল থানা, ডিবি অফিসে খোঁজ করেও ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ অস্বীকার করছে। এই ঘটনায় আজ রোববার ১২টার দিকে বরিশাল কতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আমরা জানি পুলিশের কাছেই রয়েছে ফোরকান। কিন্তু কোনো অসৎ উদ্দেশে তার সন্ধান দিচ্ছে না। অবিলম্বে তার সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, বরিশালের গোড়াচাঁদ দাস রোড থেকে ফোরকানকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এ সময় ছাত্রদল নেতা মো. রাব্বীও ছিল। কিন্তু তাকে নেয়নি।
জনতার আওয়াজ/আ আ