বরিশালে জমে উঠেছে আইনজীবী সমিতির নির্বাচন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে জমে উঠেছে আইনজীবী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি:

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি ও সম্পাদকসহ অন্যসকল প্রার্থীরা পৃথক পৃথকভাবে জোড়ে-সোড়ে চালাচ্ছে প্যানেল ভিত্তিক প্রচার-প্রচারণা। নির্বাচনে আগামীকাল (১৫ ফেব্রয়ারি) বৃহস্পতিবার ১১টি পদে সাদা ও নিল প্যানেল থেকে ২২ জন ভোটের মাধ্যেমে লড়াই করবেন।

এবারের আইনজীবি সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নিল প্যানেল) সহ আইনজীবী সমিতির ১১টি কার্যকরি পরিষদের পদে ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদকসহ ২২ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনজীবী সমিতির ২০২৪-২৫ নির্বাচনে অঘোষিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থিত নিল প্যানেলের সভাপতি পদে লড়ছেন এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন এ্যাড. মির্জা মো. রিয়াজ হেসেন।

অন্যদিকে অঘোষিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করবেন এ্যাড. মো. গোলাম কবির বাদল ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন এ্যাড. খান মো. মোর্শেদ।

এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস ও আমিরুল ইসলাম থান মঞ্জু, অর্থ সম্পাদক ১টি পদে মো. মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ২টি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ।

সদস্য পদে প্যানেল থেকে নির্বাচন করছেন সজল মাহমুদ, মো. মিলন ভূইয়া, মো. সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র।

নিল প্যানেলের প্রাথীরা হচ্ছে সহ সভাপতি পদে ২ জন অসিম কুমার বাড়ৈ ও মো. তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক পদে ১জন মো. ফরিদ উদ্দিন।

যুগ্ম সম্পাদকের ২টি পদে মো. মনির হোসেন ও মো. রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মো. রিয়াজুল হক, মো. মাইনুল ইসলাম সজল, আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান।

এই নির্বাচনে ৯শত ৬৫ জন ভোটার নিয়ে আগামীকাল সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। মাঝে দুপুরে খাবার বিরতীর পর পুনরায় আবার দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আইনজীবী সমিতিতে নতুন নেতৃতদেরকে বেছে নিবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ