বরিশালে জিয়াউর রহমানের রুহের মাগফেরাতে বিএনপির দোয়া-মোনাজাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে জিয়াউর রহমানের রুহের মাগফেরাতে বিএনপির দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর জামে কসাই মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি সাবেক ও পদবঞ্চিত নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপি সহ সভাপতি সৈয়দ হাসান, সাবেক সহ সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সাবেক সহ সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য আলহাজ নুরুল আমিন, জেলা বিএনপি শ্রমিকদল সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, হোসেন চৌধুরী সহ মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ শতাধিক নেতা কর্মী মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ