বরিশালে জেলা বিএনপির লিফলেট বিতরন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
বিএনপি সহ সমমনা দলের আহবানে ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের প্রতি জনগণের সহযোগীতা কামনা করে আগামী ৭ই জানুয়ারী ডামি ভোটের খেলা বর্জন করা সহ ভোট গ্রহনে নিযুক্ত কর্মকর্তা কর্মচারিদের দায়িত্ব পালনে বিরত থাকা এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তদের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি নগরীর বিভিন্নস্থানে বর্তমান সরকারের বিভিন্ন লুঠপাটের তথ্য তুলে ধরে নগরবাসীর মাঝে লিফলেট বিতরন করে।
আজ বৃহস্পতিবার (২১) ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় আদালতপাড়া থেকে শুরু করে নগরীর বিভিন্নস্থনে লিফলেট বিতরন করে।
লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক সাবেক এমপি অবুল হোসেন খান, জেলা সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল কোতয়ালী বিএনপি অঅহবায়ক এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব নাসির হাওলাদার, বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরনে স্বঃফূর্তভাবে অংশ গ্রহন করে।
জনতার আওয়াজ/আ আ