বরিশালে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি বাধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
তফসিল বাতিলসহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কমিশন অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন অফিস কার্যালয় অভিমুখে মিছিলে কয়েক দফা পুলিশের বাধায় সংক্ষিপ্ত মিছিল করতে বাধ্য করে পুলিশ প্রশাসন।
রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ থেকে নতুল্লাবাত নির্বাচন কমিষন কার্যলয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করলে কোতয়ালী মডেল থানা পুলিশ বাধা প্রদান করে।
এ সময় বাম গণতান্ত্রিক জোটের বরিশালের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ বিভিন্ন জোটের নেতাদের বাকবিতণ্ডা হয় এতে মিছিলে প্রতিরোধ করা সম্ভব না হলে অতিরিক্ত পুলিশ এসে মিছিলে বাধা প্রদান করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুল হক নেতৃবৃন্দদের কথা বলে তাদের শান্ত করে সংক্ষিপ্ত আকারে পুলিশ প্রহরায় মিছিল করার অনুমতি দেওয়া হয়।
একপর্যায়ে বাম জোটের মিছিল কালীবাড়ি গলি অতিক্রম করার সময় পুনরায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলের সামনে বাধা হয়ে দাঁড়ালে সেখানেই দাঁড়িয়ে সমাবেশ করে।
এর আগে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বরিশাল বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে জোটের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, আজ আওয়ামী লীগ-পুলিশ লীগ দিয়ে দেশের মানুষের কথা বলার অধিকার পদদলিত করছে। আমরা ওই ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জনসহ প্রতিহত করবে দেশবাসীকে সাখে নিয়ে।
এ সময় তারা আরও বলেন, আমরাও সংবিধান পড়ে দেখেছি কোথায় লেখা আছে সভা-সমাবেশ করা যাবে না আপনাদের স্বেচ্ছাচারিতা আজ জনগণের কাছে উম্মোচিত হয়ে গেছে। এই তল্পিবাহক ফ্যাসিবাদী সরকারের কমিশনারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা এদেশের পাগলেও বিশ্বাস করে না। দেশের সচেতন মানুষ আজ এই নির্বাচন প্রত্যাখান করেছে বলেই দেশবাসী প্রহসনের নির্বাচনের প্রতি কোন আগ্রহ দেখাচ্ছে না।
অভিলম্বে এখনও সময় আছে নির্বাচনের তফসিল বাতিল করে একটি নির্দলীয় সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করে দেশবাসীকে মুক্তসহ শান্তিতে দেশবাসী করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুল হক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে দেশে কোথাও কোন মিছিল-মিটিং সভা-সমাবেশ না করার জন্য ইসি থেকে আদেশ জারি হওয়ার কারণেই আমরা সেই জন্যই তাদেরকে মিছিল না করার অনুরোধ করেছি।
জনতার আওয়াজ/আ আ