বরিশালে বিএনপির লিফলেট বিতরন ও বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বিএনপির লিফলেট বিতরন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে আজ থেকে ফের তিন দিন ব্যাপী সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা সহ তফসিল বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ৭ই জানুয়ারী সরকারের প্রহসনমূলক ভোট বর্জনের দাবিতে প্রচারপত্র বিলি করার কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিলে করেছে বরিশাল মহানগর বিএনপি ।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তিন দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল সাড়ে ১০টায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের সমন্বয়ে লিফলেট বিতরন করার পাশাপাশি বিক্ষোভ মিছিল করে করে।

এর আগে নগরীর এনায়েতুর রহমান সড়ক থেকে শুরু করে চকবাজার সড়ক, চকেরপুল ও বাজার রোড এলাকায় পথচারি, বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরন করে একই সাথে নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ