বরিশালে মহানগর বিএনপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে মহানগর বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি-সহ সমমনা দলের ডাকা চলমান গণতান্ত্রিক অধিকার উদ্ধার ও ভোটারবিহীন সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবির একদফা আন্দোলনের ১০ম কর্মসূচি দেশব্যাপী বুধ ও বৃহস্পতিবারেরর ৪৮ ঘণ্টা অবরোধ সফল করার সমর্থনে রাতে বরিশাল-বাবুগঞ্জ আন্ত মহাসড়ক নগরীর লাকুটিয়া সড়কে মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে এক ঝটিকা মশাল মিছিল বের হয়।

মঙ্গলবার (৫) ডিসেম্বর রাত পোনে ৮টায় বরিশাল-বাবুগঞ্জ সড়কের ও নগরীর ২৯ নং ওয়ার্ড লাকুটিয়া এলাকায় আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড সদস্যরা এক ঝটিকা মর্শাল মিছিল বের করে।

মিছিলটি আবহাওয়া অফিস এলাকা থেকে শুরু করে বাঘিয়া এলাকার গ্রামীণ টাওয়ার এলাকায় যাওয়ার পূর্বে জেলা রিজার্ভ রেঞ্জ ফোর্সের একটি পিকাপ চলে আসায় নেতা কর্মীরা রাস্তার উপর মর্শাল লাঠিগুলো ফেলে দ্রুত স্থান ত্যাগ করে।

এ সময় রাস্তার উপর মর্শালের লাঠিগুলো পড়ে থাকায় জেলা রেঞ্জ পুলিশের গাড়ি অতিক্রম করতে বিলম্ব হয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রাস্তার উপর থেকে আগুন সরিয়ে দিলে পুলিশের গাড়ি চলে যায়।

এছাড়া বিরোধীদলের মিছিল মিটিং প্রতিরোধের জন্য মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্নস্থানের মোড়ে মোড়ে অবস্থান নেওয়া-সহ টহল অভিযান অব্যাহত রেখেছে মাসব্যাপী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ