বরিশালে মহানগর শ্রমজীবী মানুষের মাঝে শ্রমিকদলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ১, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ১, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে শ্রদ্ধাঞ্জলী লিফলেট বিতরন কর্মসূচি পালন করে বরিশাল মহানগর শ্রমিকদল।
শনিবার (১) জুন বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় কেন্দ্রীয় শ্রমিকদলের নির্দেশনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষনা, সরাসরি রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করা ও রাষ্ট্রপরিচালনার ঐতিহাসিক বিভিন্ন তথ্য তুলে ধরে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগরীর শ্রমজীবী ও বিভিন্ন মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয়।
এসময় লিফলেট বিতরন করেন মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল খালেক,মোঃ হারুন অর রসিদ, মহানগর শ্রমিকদলের সদস্য মোঃ আলী হোসেন,মোঃ রেজাউল ইসলাম লিটু,মোঃ সামসুল হক,মোঃ আব্দুর রাজ্জাক, আরজু মৃধা প্রমুখ।
পরে দলীয় কার্যলয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মহানগর শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মহনিগর শ্রমিক দলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
জনতার আওয়াজ/আ আ