বরিশালে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৭, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহ ধর্মিনী ডা. জুবাইদা রহমান-এর বিরুদ্ধে মামলায় কতৃর্ক সম্পদ ক্রোকের রায়ের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর যুবদল সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদকে সাথে নিয়ে বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুলিশ প্রহরায় নগরীর গ্রিজ্জা মহল্লা, দক্ষিণ চকবাজার ও কাঠপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে।

মিছিল শেষে মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, জেলা দক্ষিণ যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক অ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম কয়েস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, বরিশাল উত্তর জেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন পিপলুসহ জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অন্যদিকে বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদল নবগঠিত কমিটির আহ্বায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে একই দাবিতে।

মসিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব খান মো. আনোয়ার, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজাম, মহানগর এক নং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর পূর্বে তারা নগরীতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

এছাড়া বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করাসহ জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ