বরিশালে শহীদ আসাদ দিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে শহীদ আসাদ দিবস। ‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ এই শ্লোগান বুকে ধারণ করে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদকে স্মরণ করে দিবসটি পালন করছে বিভিন্ন দল ও সংগঠন।

আসাদ পরিষদ জেলা শাখার আয়োজনে আজ শনিবার (২০) জানুয়ারী সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে সম্মুখে কর্মসূচি পালিত হয়।

আসাদ পরিষদের সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও শামিল শাহরুখ তমালের সঞ্চলনায় এসময় শহীদ আসাদকে স্মরন করে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জ্যোতির্ন্ময় চক্রবর্তী রতন, অধ্যাপক আমিনুর রহমান খোকন,অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,একে আজাদ,মনিষা চক্রবর্তী,আরিফুর রহমান মিরাজ,সুজয় শুভ,বিজন সিকদার, মিন্টু দে, কিশোর চন্দ্র বালা সহ সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকার্সপার্টি নেতা মোজাম্মেল হক ফিরোজ,অধ্যক্ষ আঃ মোতালেব সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ। আসাদ দিবস স্মরনসভা অনুষ্ঠানে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, বরিশাল।

এর পূর্বে শহীদ আসাদের প্রতিকৃতিতে আসাদ পরিষদ, বাসদ, গণ সংহতি আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ