বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষণের ও সংস্কারের উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষণের ও সংস্কারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ

 

১৯৭৩ সালের ৩ জানুয়ারী বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার ও উন্নয়নের মাধ্যমে নতুন ভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধায় বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নবরূপে সংস্কারকৃত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ’র সভাপতিত্বে সংস্কারকৃত শহীদ মিনারের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এসময় অতিথি ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জে’র ডিআইজি মো: আখতারুজ্জামান, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস (সাবেক সংসদ সদস্য), মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট একেএম জাহাঙ্গির, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষন কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, সংস্কার ও উন্নয়নের মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারের বিবর্ণ চেহারা পাল্টে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

১৯৭৩ সালের ৩ জানুয়ারী বরিশালের দক্ষিণ সদর রোডের পাশে পরিত্যক্ত জমিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠিত করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনী ফলকে জাতির জনকের একটি বাণী স্থাপন করা হয় মিনারের পেছনে লোক চক্ষুর আড়ালে।

প্রতি বছর ভাষার মাসে সেখানে নানা আনুষ্ঠানিকতা হলেও শহীদ মিনারটি ছিলো অবহেলিত। সে কারনেই বিসিসি কর্তৃপক্ষ ভাষা শহীদের এই স্মৃতি স্তম্ভ উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেন

তিনি আরো বলেন, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরটি নতুন প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন ও তুলে ধরার জন্যই সংস্কার করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সিটি মেয়রের চোখে পড়ে জাতির জনকের সেই উদ্বোধনী বাণী। যেটি স্থাপন করা হয়ে ছিলো শহীদ বেদীর পেছনে ছোট একটি ফলকে।

যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অমূল্য বাণী লোক চক্ষুর আড়ালে থাকায় বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি বঙ্গবন্ধু পরিবারের সদস্য মেয়র সাদিক। সিটি করপোরেশন থেকে শহীদ মিনার সংষ্কার, চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ