বরিশাল বিভাগের মানুষ বিএনপির কাছে ঋণী: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল বিভাগের মানুষ বিএনপির কাছে ঋণী: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বরিশাল বিভাগের মানুষ বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে যিনি নেতৃত্বে আছেন তারেক রহমান তার কাছে ঋণী।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানী কচিকাঁচা মেলার মিলনায়তনে বরিশাল বিভাগ ফোরামের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূষিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, বরিশাল বিভাগ বিএনপি’র সৃষ্টি আপনারা জানেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা বাস্তবায়ন করেছিলেন। সেই কারণে বরিশাল বিভাগের মানুষ বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগুন খালেদা জিয়া এবং বর্তমানে যিনি নেতৃত্বে আছেন তারেক রহমান তার কাছে ঋণী।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন বরিশাল বিভাগে কোন ফেরি থাকবে না। পর্যায়ক্রমে তা হয়েছে।

বরিশাল বিভাগ ফরমের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বরিশাল বিভাগ ফর্মকে একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে রাখতে হবে। যাতে সবাই এই সংগঠনে অংশগ্রহণ করতে পারে।

তিনি আরো বলেন, আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। সৈয়দপুর বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করতে পারে কিন্তু আমাদের বরিশালে পারেনা। জরির অবস্থায় মানুষ ঢাকায় আসতে পারে আবার বিদেশে যেতে পারে সেই জন্য বরিশাল বিমানবন্দরকে উন্নত করার জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, যখন যে সরকারি আসুক না কেন আমাদের বরিশাল উন্নত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হায়দার আলী লেলিন, আরিফুল মোল্লা, বিভাগীয় কর আইনজীবী ফোরামের মাহাতাব আলম সহ বরিশাল বিভাগ ফরমের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ