বরিশাল মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নকল নেতা কমীর্দের মুক্তি, বিদ্যু, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দমন-নিপীড়নের প্রতিবাদে গণ-বিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিবার্চনসহ ১০ দফা ও সরকার পতনের ১ দফা আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের লক্ষে আগামী ১৮ই মার্চ বরিশাল মহানগর বিএনপির দলীয় কার্যলয়ের সম্মুখে সমাবেশ সফল করার জন্য মহানগর বিএনপি আহবায়ক কমিটির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও সদস্য সচিব সহ দলীয় কমীর্দের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় ১৮ই মার্চ মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ সফল করার লক্ষে বিগত দিনের চেয়ে এবার ঘোষিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ আরো ব্যাপকভাবে সমাবেশ সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যলয়ে নিজ নিজ ব্যানার নিয়ে উপস্থিত থাকার আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য আহমেদ জেকি অনুপম, নবগঠিত ১৭নং ওয়ার্ড কমিটির আহবায়ক সাগর উদ্দিন মন্টি, মারুফ আহমেদ, নওশের আহমেদ নান্টু, আকতার হোসেন সহ নগরের বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় ফারুক মীর জাহিদ দলীয় নেতা কমীর্দেরকে বলেন, দলের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে তার দলীয় কার্যলয়ে এসে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে দলের মধ্যে বিশৃঙ্খলাকারীদের দলীয় কার্যলয়ের সামনে কোন পরিবেশ বিঘ্ন করার কোন সুযোগ দেওয়া হবে না।
তাদের যদি কমিটি নিয়ে কোন মতভেদাভেদ থাকে তা দলের মধ্যে আলোচনা করতে হবে। দলের বাহিরে থেকে দলের নয় নিজেদের ক্ষতি সহ দলের ক্ষতিজনক কাজ করা থেকে বিরত থাকার আহবান জানান।
জনতার আওয়াজ/আ আ