বরিশাল মহানগর ২৮ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল মহানগর ২৮ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বরিশাল মহানগর ২৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রসিদ চৌধুরী ও মো. হাসানুজ্জামান (হাসান)-কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।

রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে ২৮ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের হাথে নতুন নেতৃত্বে আসা আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির তালিকা তুলে দেন মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন।

নগরীর ২৮ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটিতে মো. রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. জিয়া উদ্দিন লিটন যুগ্ম আহ্বায়ক, মো. হারুন মুন্সী, মো. শহিদুল ইসলাম, মো. মিন্টু গাজী ও মো. সাহেব আলী লিটন। এ ছাড়া আরও ২৫ জনকে নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ