বরিশাল-৩: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশাল-৩: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদি) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বরিশাল–ঢাকা মহাসড়কে এই মশাল মিছিল
অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে বরিশাল-৩ আসনে দলের প্রার্থী করার দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা বর্তমান মনোনয়ন পরিবর্তন করে তাকে ধানের শীষের প্রার্থী ঘোষণার আহ্বান জানান।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সেলিমা রহমান ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ. সত্তার খান। প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পরে গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম ঘোষণা করা হয়।

এতে মনোনয়ন বঞ্চিত সেলিমা রহমানের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় জয়নুল আবেদীনের মনোনয়ন বাতিল করে সেলিমা রহমানকে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী করার দাবিতে মশাল মিছিল করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ