বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ছয় বছর পর দেশে ফেরা বরেণ্য সাংবাদিক লাল গোলাপ খ্যাত শফিক রেহমান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে তিনি শফিক রেহমানের রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় গিয়ে তার পরিবার ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রিজভীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর আবারও ‘লাল গোলাপ’ শুভেচ্ছা নিয়ে গত ১৮ই আগস্ট রবিবার দেশে ফিরেন বিশ্ব বরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান। শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় একই বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেফতার করে। দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিমকোর্ট আপিলেড ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান।
জনতার আওয়াজ/আ আ