বর্তমান সরকারের অধিনে ফেব্রুয়ারীতেইজাতীয় নির্বাচন আয়োজন করতে হবে-আবু ওয়াহাব আকন্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,ময়মনসিংহ থেকে
ছবি প্রতিনিধি
নির্বাচন ফেব্রুয়ারী মাসেই হতে হবে এবং তা এই সরকারের অধিনেই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। তিনি বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে পরিকল্পিত ভাবে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন চালিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। এক শ্রেনীর সুবিধাভোগীরা সরকারের দুঃশাসনকে জায়েজ করতে নির্লজ্জেও মতো পদলেহন করে সরকারকে ফ্যাসিষ্ট হতে সহায়তা করেছে। দেশের সংস্কৃতির এই ভঙ্গুর ধারাকে পরিবর্তন করে আমাদের নিজস্ব ধারায় ফিরিয়ে আনতে দেশপ্রেমিক জাতীয়তাবাদী মতাদর্শী সকল সংস্কৃতি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। আবু ওয়াহাব আকন্দ শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট হলরুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে সবাইকে সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওয়াহাব আকন্দ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সংস্কৃতিজন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম বলেন, সংস্কৃতি কর্মীদের ধানের শীষ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি গণমানুষের কাছে তুলে ধরতে হবে। বিগত সরকারের দুঃশাসন ও ইতিহাস বিকৃতির কারণে বর্তমান প্রজন্ম বাংলাদেশের মূল ইতিহাসই জানে না। গান কবিতা উপন্যাস নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিএনপির মূল বক্তব্যকে জনসমক্ষে তুলে ধরে বিএনপির মনোনীত প্র্রার্থীর জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।তিনি বলেন, মনে রাখতে হবে বিএনপি’র বিজয় ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়।
এ সময় সাংস্কৃতিক কর্মী শরীফ মাহমুদুল হক আপেলের সভাপতিত্বে এবং সাংবাদিক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথিরবক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব কবি, কথা সাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, যুগ্ম মহাসচিব কবি সেলিম বালা, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক এড. এমএ হান্নান খান যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. শাজাহান, সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. মাসুদ তানভীর তান্না প্রমুখ। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আগত সংস্কৃতি কর্মীরা বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাংস্কৃতিক কর্মী শরীফ মাহমুদুল হক আপেলকে আহ্বায়ক এবং সাংবাদিক রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জনতার আওয়াজ/আ আ