বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে : সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ

 

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আর্বিভাব হয়েছিল হঠাৎ করেই ১৯৭১ সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সেই সময় দেশটির একপ্রান্ত থেকে অপরপ্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী, স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির কেন্দ্রীয় আহবায়ক বেগম সেলিমা রহমান এসব কথা বলেন।

আজ স্বাধীনতার ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে সরকার নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (২৪ জুন) বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার সঠিক ইতিহাস বিকৃত করেছে। তারা দেশের ইতিহাস থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলার যড়যন্ত্র করছে বলেই বিএনপি শহীদ জিয়ার অবদানের কথা শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হচ্ছে। শিশু একাডেমি ও নতুন কুড়ি প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের মেধা মননের বিকাশ ঘটিয়ে ছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ধবংস হয়ে গেছে, মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে, মানুষের মূল্যবোধ শেষ হয়ে গেছে। পুরো দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল কর্মময় জীবনী আগামীর প্রজন্মের কাছে পৌছে দিতে হবে।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি খুলনা বিভাগীয় আহবায়ক ফরিদা ইয়াসমিনসহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ