বর্তমান সরকার অবৈধ ক্ষমতা প্রয়োগ করে অসুস্থ হয়েছেন: আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার অবৈধ ক্ষমতা প্রয়োগ করে অসুস্থ হয়েছেন: আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বর্তমান সরকার অবৈধ ক্ষমতা প্রয়োগ করে নিজে অসুস্থ হয়েছেন এবং দেশ জাতি সকলকে অসুস্থ করে ফেলেছেন ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল।

বৃহস্প‌তিবার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিট-এর নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল, এর আয়োজনে, হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক, স্যার শ্যামুয়েল হ্যানিম্যান-এর ১৮০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বর্তমান সরকার অবৈধ ক্ষমতা প্রয়োগ করে তিনি নিজে অসুস্থ হয়েছেন এবং দেশ জাতি সকলকে অসুস্থ করে ফেলেছেন। তার যে অসুখ সেটি হচ্ছে হাসিনা নামক টিউমার এই টিউমার এখন অপারেশন করতে হবে শুধু হোমিওর মিষ্টি বড়ি দিয়ে কাজ হবে না দেশের সমস্ত চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে হাসিনা নামক টিউমারটি অপারেশন করে যথাযথভাবে সুস্থতার ব্যবস্থা করতে হবে। নইলে এই টিউমার থেকে পুরো বাংলাদেশে ক্যান্সারে পরিণত হবে।’

তি‌নি ব‌লেন, আপনারা জানেন ক্যান্সার হচ্ছে অত্যন্ত ভয়াবহ। হাসিনার নিকট এখন কিন্তু ক্যান্সার রোগ চেপে বসেছে। এটা সারা‌তে হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, এখন আমাদের দরকার ওই এক দফা এক দাবি হাসিনা তুই ক্ষমতা থেকে কখন যাবি। তা‌কে ক্ষমতা থে‌কে না‌মি‌য়ে শান্ত হ‌তে হ‌বে।

এসময় তিনি এক দফা এক দাবি আন্দোলনকে বেগবান করার জন্য সবাই‌কে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ডাক্তার আরিফুর রহমান মোল্লা সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক শিক্ষক অ্যাসোসিয়েশন সভাপতি ডাক্তার মশিউজ্জামান পানু, জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মুজিবুল্লাহ মুজিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ