বর্তমান সরকার উপকূলীয় মানুষের নিরাপত্তায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার উপকূলীয় মানুষের নিরাপত্তায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেছেন বর্তমান সরকার দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তায় নদী শাসন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপদ টেকসই ভেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেক জায়গায় এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তবে এ ধরনের প্রকল্পের সফলতা পেতে স্থানীয়দের সহযোগিতা দরকার। নদীর গতিপথ বাধাগ্রস্ত করে নয়, বরং বর্তমান বাস্তবতায় নাব্যতা সৃষ্টি করে পানির স্বাভাবিক স্রোত ধারার সাথে সমন্বয় করে তৈরি করা উপকূল রক্ষা প্রকল্পে সাধারণ মানুষের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শনিবার বেলা ১১টায় খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা মিলনায়তনে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ৩১নং পোল্ডারের পানি ব্যবস্থাপনা পদ্ধতির পুনরুদ্ধার ও উন্নয়নের সম্ভাব্যতা শীর্ষক সমীক্ষা প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আই ডপ্লিউ এম ও সি জি আই এস’র সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সফি উদ্দিন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলি­ক সাঈদ মাহবুব, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ মনিরুজ্জামান, পাউবোর প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল ও দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।

স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার সহকারী প্রকৌশলী প্রদ্যুৎ কুমার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, শেখ সাব্বির আহমেদ, সাবেক চেয়ারম্যান শেখ আঃ কাদের, রনজিত কুমার মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক জুবায়ের রহমান লিংকন, মোঃ মামুন রশিদ, আব্দুল মতিন আহম্মেদ, ব্যবসায়ী গৌমত সাহা। এ সময় পাউবোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ