বর্তমান সরকার রাজনৈতিক- সাংবিধানিক, গণতান্ত্রিক-অধিকার হরণ করেছে : আমির খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার রাজনৈতিক- সাংবিধানিক, গণতান্ত্রিক-অধিকার হরণ করেছে : আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

 

বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক- সাংবিধানিক, গণতান্ত্রিক-অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তারা মানুষ গুম হত্যা করছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের ফুলের শুভেচ্ছা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন। যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ফুলের শুভেচ্ছা জানাতে আসেন।

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে বরিশালে বাস ধর্মঘটের ঘোষণা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, তারা (সরকার) খুলনাতে ওই ধরনের ঘটনা ঘটেছিল। তারা (সরকার) সফল হতে পারেনি, জনগণ দেখিয়ে দিয়েছে। ওখানেও জনগণ দেখিয়ে দিবে।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করার কিছু নেই জানিয়ে খসরু বলেন, তারা একটি রেজিমে পরিণত হয়েছে। রেজিমের মধ্যে আরো অংশ আছে, যারা রাজনীতির বাহিরে থেকে কাজ করছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কী ভাবে টিকবে?- তারা টিকতে পারবে না।

যে দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে কারো পক্ষে
থেকে বাধা দেয়া সম্ভব নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এই মেসেজটা তাদের (সরকার) বোঝা দরকার। মানুষ জেগেছে, তারা ভয়কে জয় করেছে। বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশের মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিকঅধিকার হরণ করেছে। এই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তারা মানুষ গুম হত্যা করছে।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ