বর্তমান সরকার লুটপাটের সাম্রাজ্য চালাচ্ছে : খোকন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তমান সরকার লুটপাটের সাম্রাজ্য চালাচ্ছে : খোকন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৩০, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকার লুটপাটের সাম্রাজ্য চালাচ্ছে। দিন দিন দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই খাদ্যপণ্য।

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুর্নীতির প্রতিবাদে আজ বুধবার নরসিংদী জেলা বিএনপি’র প্রতিকী অনশনে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আবদুল বাছেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে প্রতিকী অনশন করলে পুলিশের বাধার মুখে পরলে কার্যালয় প্রাঙ্গণে অংশ নেন যুবদল, ছাত্রদল সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সকাল থেকে শুরু হওয়া প্রতিকী অনশন চলে বিকেল ৩ টা পর্যন্ত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ