বলতে চেয়েছিলাম একরকম, বলে ফেলেছি অন্যরকম: মাহিয়া মাহি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বলতে চেয়েছিলাম একরকম, বলে ফেলেছি অন্যরকম: মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অভিনত্রী মাহিয়া মাহি। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘আমি আর সিনেমা করব না। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থাকতে সেখানেই সময় দেব।’

গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’

ওই নারী ভোটারের মন্তব্যের জবাবে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

মাহির এমন ঘোষণার পরেই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কী সিনেমাকে বিদায় জানাচ্ছেন তিনি? না, এখনই অভিনয় ছাড়ছেন না এই নায়িকা। ওই বক্তব্যের দুইদিন পরেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফের মুখ খুলেছেন তিনি।

মাহি বললেন, অভিনয় ছাড়ার বিষয়ে সেদিন আমি বলতে চেয়েছিলাম একরকম, বলে ফেলেছি অন্যরকম।

এই নায়িকার কথায়, ‘আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্য করে) জানেন, আমার একটা সন্তান রয়েছে। একটা সংসার রয়েছে। তাই আগে যেভাবে সিনেমা করতাম, এখন সেটা পারব না। দেখা গেল, বছরে দুই একটা সিনেমা করব। আর বাকি সময়টা এলাকার মানুষের সঙ্গে থাকব। আমি জনসাধারণের সেবা করতে চাই।’

মাহি আরও বলেন, ‘যেই অভিনয়-সিনেমা দিয়ে আমার পরিচয়, রুটি-রুজি, সেটাই যদি ছেড়ে দেই তাহলে অন্য কিছু করতে হবে। আমি চাই না, মানুষের জন্য খরচ না করে সেই অর্থ খেয়ে ফেলতে।’

প্রসঙ্গত, এই সংসদীয় আসনে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি একটানা তিনবারের সংসদ সদস্য। অন্যদিকে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ