বলিউডে মুক্তি পেল জয়ার প্রথম সিনেমা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বলিউডে মুক্তি পেল জয়ার প্রথম সিনেমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ঢালিউড, টলিউডের পর হিন্দি সিনেমায় নাম লেখাচ্ছেন নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসান- খবরটি গত বছর সামনে এসেছিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় অভিনয় করবেন জয়া। সঙ্গে থাকবেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।

নতুন খবর হচ্ছে, আজ (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে জয়ার এই সিনেমাটি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি এসেছে ওটিটি মাধ্যমে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাচ্ছে।

পঙ্কজ এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প। জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ