বসবাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ পিছিয়েছে ঢাকা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বসবাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ পিছিয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় তিন ধাপ পিছিয়েছে ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের এই রাজধানী শহর ১৭১ তম অবস্থানে রয়েছে।

এই তালিকায় ঢাকার পরেই ১৭২তম অবস্থানে রয়েছে লিবিয়ার রাজধানী লিবিয়া। আর বসবাসযোগ্য শহরের তালিকায় সর্বনিম্ন ১৭৩তম অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

ঢাকার আগে ১৭০ ও ১৬৯তম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের করাচি ও আলজেরিয়ার আলজিয়ার্স।

মোট ৪১.৭ পয়েন্ট নিয়ে ১৭১তম অবস্থানে থাকা ঢাকার পাঁচটি মানদণ্ডে স্কোর যথাক্রমে- স্থিতিশীলতা ৪৫, স্বাস্থ্যসেবা ৪১.৭, সংস্কৃতি ও পরিবেশ ৪০.৫, শিক্ষা ৬৬.৭ এবং অবকাঠামো ২৬.৮।

অন্যদিকে, এবারের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষে উঠে এসেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এর আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা টানা তিন বছর শীর্ষ অবস্থানে ছিল।

কোপেনহেগেন স্থিতিশীলতা, অবকাঠামো ও শিক্ষায় পূর্ণ ১০০ নম্বর পেয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবায় ৯৫.৮ এবং সংস্কৃতি ও পরিবেশে ৯৫.৪ স্কোর করেছে। সব মিলিয়ে শহরটির মোট স্কোর দাঁড়িয়েছে ৯৮।

তালিকার শীর্ষস্থানগুলো দখলে রেখেছে মূলত পশ্চিম ইউরোপের শহরগুলো। আর নিচের দিকটা দখল করে আছে যুদ্ধ ও সংকটে থাকা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শহরগুলো।

২০২৫ সালে বিশ্বের ১০টি সবচেয়ে বাসযোগ্য শহর

কোপেনহেগেন, ডেনমার্ক
ভিয়েনা, অস্ট্রিয়া
জুরিখ, সুইজারল্যান্ড
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
জেনেভা, সুইজারল্যান্ড
সিডনি, অস্ট্রেলিয়া
ওসাকা, জাপান
অকল্যান্ড, নিউজিল্যান্ড
অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
ভ্যাঙ্কুভার, কানাডা

২০২৫ সালে বিশ্বের ১০টি সবচেয়ে কম বাসযোগ্য শহর

দামেস্ক, সিরিয়া
ত্রিপোলি, লিবিয়া
ঢাকা, বাংলাদেশ
করাচি, পাকিস্তান
আলজিয়ার্স, আলজেরিয়া
লাগোস, নাইজেরিয়া
হারারে, জিম্বাবুয়ে
পোর্ট মোরেসবি, পাপুয়া নিউ গিনি
কিয়েভ, ইউক্রেন
কারাকাস, ভেনেজুয়েলা

ইআইইউর এই গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সকে বিশ্বের বড় শহরগুলোর জীবনমান পরিমাপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ধরা হয়। সংস্থাটি প্রতি বছর এই সূচক প্রকাশ করে, যেখানে পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়। মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ