বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই মূল লক্ষ্য : মঞ্জু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই মূল লক্ষ্য : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য।

তিনি বলেন, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে দীর্ঘ ৪৭ বছর অতিক্রম করেছে বিএনপি। প্রতিষ্ঠার পর বারবার রাষ্ট্রক্ষমতায় গেলেও বেশিরভাগ সময়ই নানা সংকট মোকাবিলা করতে হয়েছে দলটিকে। ১৯৭৮ সালের এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার শাহাদাতের পর দেশনেত্রী খালেদা জিয়া দলটির নেতৃত্ব গ্রহণ করেন এবং আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। তার নেতৃত্বেই বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। হাজারো নেতাকর্মী গুম-খুন, লাখো নেতাকর্মী গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও বিএনপি দমে যায়নি।

সভায় আরও বক্তব্য দেন- খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্তুজা, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সরদার রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, শামীম খান ও শরিফুল ইসলাম বাবু।

সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি নগরীর তেঁতুলতলা মোড় থেকে ময়লাপোতা, সাতরাস্তা মোড় হয়ে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দলটি

সভা পরিচালনা করেন- অধ্যাপক আরিফুজ্জামান অপু ও আসাদুজ্জামান মুরাদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মীর মোহাম্মদ বাবু। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ