বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে হবে : বিপ্লব বড়ুয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে হবে : বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এজন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আজকের বাংলাদেশে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার চ্যালেঞ্জ সবাই মিলে বাস্তবায়ন করতে হবে।’

বুধবার (২২ মে) সন্ধ্যায় শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত ‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে তিন পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৬টা এক মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন। এরপর ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহণ, বুদ্ধপূজা, শীল গ্রহণ ও অষ্ট পরিষ্কার দানসহ ভিক্ষু সংঘের পিণ্ডদান।

‘বুদ্ধ পূর্ণিমার আলোকে শান্তি, সম্প্রীতি ও মানবতা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপালা ভীরাক্কোডি ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং প্রমুখ।

অনুষ্ঠানে আশীর্বাদক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথের। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের। রাত আটটার পর শুরু হওয়া বুদ্ধ পূর্ণিমার তৃতীয় পর্বে হাজারো শিক্ষার্থীর প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ