বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

সময়ানুগ ও মানসম্পন্ন পরিসংখ্যান ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সময়ানুগ ও মানসম্পন্ন পরিসংখ্যান ব্যবস্থার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করে বিশ্ব দরবারে একটি স্মার্ট দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে সক্ষম হবো ইনশাল্লাহ।
তৃতীয়বারের মতো ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত উল্লেখ করে তিনি বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’, যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশের সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণে গুণগত পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ৪টি পৃথক পরিসংখ্যান সংস্থাকে একীভূত করে, ১৯৭৪ সালে বিবিএস প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বিবিএসসহ জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সমন্বয় ও প্রশাসনিক সহায়তা দেওয়ার জন্য ১৯৭৫ সালে পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করা হয়।
জনতার আওয়াজ/আ আ