বাংলাদেশিদের ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশিদের ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পূর্বঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী প্রত্যেক বাংলাদেশিকে ‘ঝেঁটিয়ে বিদায়’ করা হবে। এছাড়া যেসব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডের স্থানীয় নারীদের বিয়ে করেছেন, তাদের সন্তানদের আদিবাসী অধিকার না দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

গত শনিবার রাজ্যের পালামৌতে এক জনসভার ভাষণে এই মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া।

ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘প্রত্যেক বাংলাদেশি অনুপ্রেবশকারীদের ঝাড়খণ্ড থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে। তারা আমাদের স্থানীয় আদিবাসী বোনদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চায়। তাদের সে ইচ্ছা পূরণ হবে না। তাদের কখনোই আদিবাসী অধিকার দেওয়া হবে না। এমনকি তাদের সন্তাদেরও আদিবাসী অধিকার দেওয়া হবে না।’

ঝাড়খণ্ডে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের পেছনে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার দায়ী বলে অভিযোগ করেন তিনি। জেপি নাড্ডা বলেন, কংগ্রেস ও জনমুক্তি মোর্চার ইন্ধনে বাংলাদেশি অনুপ্রবেশকারী বেড়েছে। বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’ বলে মন্তব্য করেছিলেন। যা নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়। সে সময়ই ঝাড়খণ্ডের অপর এক জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ