বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স।

আগস্টের ঘটনাগুলোকে এ দেশের গণতান্ত্রিক যাত্রার এক মোড় হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।

ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পাতায় এক বিবৃতিতে জানায়, ‘আজকের দিনটি ২০২৪ সালের জুলাই ও আগস্টের করুণ ঘটনার স্মরণে উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।’

বিবৃতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ফ্রান্সের অটুট সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

বার্তাটি এমন সময় এলো, যখন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারও আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে গণতান্ত্রিক সংস্কারের জন্য অব্যাহত সমর্থন জানিয়েছে।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ