বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই তখন আ. লীগ থাকবে না: আমিনুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই তখন আ. লীগ থাকবে না: আমিনুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, সরকার জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রকামী জনতার ওপর চালাচ্ছে দমন-পীড়ন। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তবে তখন আওয়ামী লীগ থাকবে না। দেশের মানুষ চিরদিনের জন্য তাদের প্রত্যাখান করবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তরের বাড্ডা থানাধীন ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও ৯৭ নং ওয়ার্ড বিএনপি এবং রামপুরা থানাধীন ২৩ ও ৯৮ নং ওয়ার্ড বিএনপি’র পৃথক পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল বলেন, আওয়ামী লীগ আজ গণ ধিকৃত দলে পরিনত হয়েছে। জনগণকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে। তাই দ্রব্যমূল্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে, পানি-বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়িয়ে সরকার জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে। দেশ থেকে বিরোধীমত উৎখাত করতে বিনা দোষে কারাগারে আটক করা হচ্ছে। গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে।

তিনি বলেন, সবকিছুরই একদিন শেষ আছে। এই ফ্যাসিবাদী সরকারকেও বিদায় নিতে হবে। ইতিমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকে শহীদ হয়েছেন। আমাদের প্রস্তুত থাকতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।

এসব ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনােয়ারুজ্জামান আনোয়ার, এ জি এম শামসুল হক, উত্তর বিএনপির সদস্য তহিরুল ইসলাম তুহিন, হাজী ইউসুফ, জাহাঙ্গীর মোল্লা, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাকসহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ