বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ

 

ফাইল ছবি
জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে মাদক পাচারের উৎসস্থল হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল উৎপাদন করে। আর মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।

তিনি বলেন, দেশে দুটি বিষয় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এর মধ্যে একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ