বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন হবে, আশা ভারতের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে ‘শান্তিপূর্ণ’ নির্বাচন হবে, আশা ভারতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১২, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১২, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

দেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে আশা প্রকাশ করছে ভারত। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি মনে করি, গত সপ্তাহে এটি বলেছি… দেখুন, সেখানে (বাংলাদেশের) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।’

গত সপ্তাহে অর্থাৎ ৩ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নয়াদিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে সে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে।

এদিকে শুক্রবারের মিডিয়া ব্রিফিংয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান অরিন্দম বাগচী। তিনি বলেন, এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে দেশের সংবিধানের (বাংলাদেশের) একটি অবস্থান রয়েছে।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অরিন্দম বাগচী বলেন, ভারত ঢাকায় তার হাইকমিশনের মাধ্যমে সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে। খবর: বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ