বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না : আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরের ডিসি হিল বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে দেশ চলবে। মতের ভিন্নতা থাকলেও তা যেন সহনশীলতার জায়গা তৈরি করে।

তিনি আরও বলেন, গত ১০ থেকে ১৫ বছরে দেশে অশান্তি বেড়েছে। এর প্রভাব পড়েছে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শান্তি থাকবে, সবাই মাথা উঁচু করে বাঁচবে।

শোভাযাত্রায় অংশ নেয় ৬১টি সংগঠন। মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ডিসি হিলে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে। ধর্ম যার যার, রাষ্ট্র সব

রোববার (১১ মে) চট্টগ্রাম নগরের ডিসি হিল বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে দেশ চলবে। মতের ভিন্নতা থাকলেও তা যেন সহনশীলতার জায়গা তৈরি করে।

তিনি আরও বলেন, গত ১০ থেকে ১৫ বছরে দেশে অশান্তি বেড়েছে। এর প্রভাব পড়েছে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শান্তি থাকবে, সবাই মাথা উঁচু করে বাঁচবে।

শোভাযাত্রায় অংশ নেয় ৬১টি সংগঠন। মিছিলটি ডিসি হিল থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ডিসি হিলে গিয়ে শেষ হয়।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ