বাংলাদেশ আর একটি মুক্তিযুদ্ধের দার প্রান্তে: সোহেল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশের গণতন্ত্র রক্ষার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আর একটি মুক্তিযুদ্ধের দার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুন নবী খান সোহেল বলেন, শহীদ জিয়া সম্পর্কে বলতে গেলে দিন রাত চলে যাবে তাও বলা শেষ হবে না। আমরা শহীদ জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, জনগণের লড়াই বিগত ১৫ বছর ধরে চলছে চলবে। গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশ আরেকটি মুক্তিযুদ্ধের দার প্রান্তে। বর্তমানে বাংলাদেশে পুতুল সরকার রয়েছে। তারা সব সময় বিদেশিদের কথা শোনা। তারা দেশের জনগণের কথা ভাবে না। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে তা দেশের জনগণ ঠিক করবে। পৃথিবীর বুকে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই, আমাদের আন্দোলনও ব্যর্থ হবে না। অবশ্যই আমরা সফল হব।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী বলেন, আজ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গরিব দুঃস্থদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে বলতে চাই, বিএনপি মা-মাটি ও মানুষের দল। গণতন্ত্র রক্ষার লড়াই চলছে চলবে। আমরা দেশের আপামর জনসাধারণকে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।
বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু বলেন, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আমরা এখানে গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করছি। বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ