বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি পেলো নতুন নেতৃত্ব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৫, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি পেলো নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ১৭তম কার্যনির্বাহী পরিষদের (২০২৬-২০২৭) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে নতুন নেতাদের বেছে নিয়েছেন সংগঠনটির সদস্যরা।

শনিবার (২২ নভেম্বর) বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান জানিয়েছেন, ঢাকার প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের কার্যালয়ে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর ১৭তম কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান। ভাইস প্রেসিডেন্ট ১ এবং ভাইস প্রেসিডেন্ট ২ পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এবং পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ।

এ ছাড়াও যুগ্ম সম্পাদক পদে পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন, ট্রেজারার পদে পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ; বোর্ড মেম্বার (প্রফেশনাল এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ মোঃ রিমন আহমেদ আসিফ; বোর্ড মেম্বার (একাডেমিক এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ শুভ কান্তি পোদ্দার; বোর্ড মেম্বার (রিসার্চ এন্ড পাবলিকেশন) পদে পরিকল্পনাবিদ হোসনে আরা; বোর্ড মেম্বার (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াঁজো) পদে পরিকল্পনাবিদ তালহা তাসনিম এবং বোর্ড মেম্বার (মেম্বারশীপ এফেয়ার্স) পদে পরিকল্পনাবিদ সাদী মোহাম্মদ হারুন নির্বাচিত হয়েছেন ।

প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনাবিদ ড. মহসিন উদ্দীন আহমেদ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সর্বাত্মকভাবে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সকল পরিকল্পনাবিদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিআইপির নব নির্বাচিত প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা পেশার সম্প্রসারণ এবং সকল পরিকল্পনায় পরিকল্পনাবিদদের মতামত নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য বিআইপি সামনের দিনগুলোতে কাজ করে যাবে।

এসময় বিআইপির নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট-১ পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান নব নির্বাচিত ১৭তম কার্যনির্বাহি পরিষদ দেশের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউটের নব নির্বাচিত সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান বলেন, দেশ বিনির্মাণে বিআইপির দায়বদ্ধতা অনেক। পরিকল্পনাবিদদের নিয়ে দেশের নগর ও গ্রামীণ এলাকাসমূহের পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিআইপি অবদান রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ