বাংলাদেশ ইস্যুতে ভারতকে জড়িয়ে যা বলল যুক্তরাষ্ট্র - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ ইস্যুতে ভারতকে জড়িয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেশের নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষার পদক্ষেপের স্বাগত জানিয়েছে দেশটি৷

বুধবার (১৪ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন বেদান্ত প্যাটেলকে।

ত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, “এই ইস্যুতে আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাব না, সেই সুযোগ নেই। আমরা চাই, বাংলাদেশে যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক।”

“আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি।”

শিক্ষার্থী-জনতার ব্যাপক আন্দোলনের মুখে টিকতে না পেরে গত ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের পর ইতোমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে; বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা।

ভারপ্রাপ্ত সরকারের প্রধান হওয়ার পর একাধিকবার দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ড. মুহম্মদ ইউনূস। ব্রিফিংয়ে মুহম্মদ ইউনূসের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বেদান্ত বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় মনযোগ দিয়েছে এবং আমরা একে স্বাগত জানাচ্ছি।”সূত্র: পিটিআই/এনডিটিভি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ