বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের ভোটে সভাপতি ফাহমিদা আহমেদ ও সাধারণ সম্পাদক লাবিন রহমান নির্বাচিত হন।

অনুষ্ঠানের পুরাতন কমিটি ও সাধারণ সদস্যরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সেইসাথে ভবিষতে কিভাবে আরো শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহসভাপতি শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত, যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ, কোষাধক্ষ্য শাহনাজ পলি, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দফতর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা, সাংস্কৃতিক আফরোজা আঁখি, কার্য নির্বাহী সদস্য জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা নির্বাচিত হন।

উপদেষ্টা মণ্ডলির সদস্য রাশিদা আমিন, মমতাজ বিলকিস রোজি ফেরদৌস মাহমুদা।

নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ