বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষে সীমান্তে মানুষ হত্যা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গুম-খুন, ধর্ষণ, রাহাজানি, দূর্নীতি ও লুটপাটের প্রতিবাদে বিএনপি ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পল্টন ও বিজয় নগর এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলো ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর।

আরও উপস্থিত ছিলো ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, তিতুমীর কলেজ ছাত্রদলের অন্যতম সহ সভাপতি আলাউদ্দিন হোসেন রিপন, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিক আল মামুন পিয়াল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি ফরিদ উদ্দিন রাজ, যুগ্ম সম্পাদক শাহিন ফরাজি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহিন বাবু,সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা জি এম রাকিব, মহানগর উত্তর ছাত্রদলের অন্যতম নেতা সোহাগ সিকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম অমি, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান, বংশাল থানা ছাত্রদল নেতা জুনায়েদ ইভান শান্ত তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা নাজমুল হাসান পাপন, ছাত্রনেতা রিয়াজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ