বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

কর্মসূচি —
 অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুণ:প্রতিষ্ঠার একদফা দাবীতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল ২৯ ডিসেম্বর (শুক্রবার) ও ৩০ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ ও লিফলেট বিতরণ।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা, মামলা ও গ্রেফতারের বিবরণ ঃ
গ্রেফতার ঃ
 ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রদলের সভাপতি মোঃ খোরশেদ আলম সোহেল, হাজী মুহম্মদ মহসীন হলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের ক্রিড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
 নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল আহমেদ তার বাবার অসুস্থতার খবর শুনে বাড়িতে গেলে রাত ২:৪৫ মিনিটের সময় বাসা থেকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।
 মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মাহবুব আলম মানু ও শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।
 ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিকসহ বেশকয়েকজন নেতাকর্মীকে লিফলেট বিতরণকালে গ্রেফতার করে পুলিশ।
 জাতীয়তাবাদা ছাত্রদল ঃ রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল শেখ, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিমু হোসাইন, সাবেক সহ-সম্পাদক ফরহাদ হোসেন শাকিল, সাবেক সম্পাদক আব্দুল গফফার, নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার ৪ নং ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাসেম আলী রনিসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কদম রসুল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত ও তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাফাতুল্লাহ তুহিনকে আওয়ামী সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়।
 রংপুর জেলাধীন গাংগাচড়া উপজেলা মৎস্যজীবী দলের সিনি: যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিকে লিফলেট বিতরণকালে গ্রেফতার করে পুলিশ।
 খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার ১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীন বরন ত্রিপুরা, সাধারণ সম্পাদক তপ্ত ত্রিপুরা, ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ মোতালেব, যুবদল সদস্য অনির কুমার ত্রিপুরা, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক আমির হোসেন, সহ-সভাপতি ইদ্রিস মিয়া মেম্বার, আবু মিয়া, করম আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ পাটোয়ারী, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান ও ইকবাল হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ
হামলা, মামলা ও গ্রেফতার ঃ
 জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় আসামী করে গতকাল গভীর রাতে মামুনের নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ বাড়িতে তল্লাশীর নামে বাসার আসবাবপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের সাথে দূর্ব্যবহার করে চাটখিল থানা পুলিশ। এছাড়াও উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, যুবদল নেতা ভিপি ফারুক, মনিরুজ্জামান বাবুল, জাকির হোসেন, রিগান ভূঁইয়া, শাহপরান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিলসহ বেশকয়েকজন নেতাকর্মীদে বাড়িতে বাড়িতে গভীর রাতে তল্লাশী চালায় পুলিশ।
 জ২০
 এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের
মোট গ্রেফতার : ১২০ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ৪ টি
মোট আসামী : ৩৩৭ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ১৫ জনের অধীক নেতাকর্মী।
 এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ নির্বাচনী একতরফা তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত-
মোট গ্রেফতার : ১১৭৫৫ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ৪২৩ টি
মোট আসামী : ৪৫৫৫৩ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ১৭১২ জনের অধীক নেতাকর্মী।
মোট মৃত্যু : ১৩ জন
 ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত মোট
গ্রেফতার : ২৩৭৭০ জনের অধীন নেতাকর্মী
মোট মামলা : ৬৯২ টির অধিক
মোট আহত : ৬৯৩৫ জনের অধিক নেতাকর্মী
মৃত্যু : ২৬ জন (সাংবাদিক ১ জন)
 গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ঃ-
মোট গ্রেফতার : ২৬৭৫১ জন
মোট মামলা : ১০৯৪ টির অধিক
মোট আসামী : ৯৮২৩১ জন
মোট আহত : ৯৩৩৯ জনের অধীক নেতাকর্মী
মোট মৃত্যু : ২৬ জন (সাংবাদিক ০১ জন)
 মিথ্যা মামলায় সাজা : মোট ৮১ টি মামলায়ঃ ৯ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রায় ১২৬৫ জনের
অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ