বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ১২:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ১২:৫২ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন হয়েছে আজ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠারে মাধ্যমে টাইগারদের নিতুন জার্সি প্রকাশ করা হয়েছে। নতুন এই জার্সিতে স্থান পেয়েছে জাতীয় দলের নতুন স্পন্সর রবির লোগো।

জার্সি উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা নাহিদা আক্তার, মারুফা আক্তার।

এছাড়াও এই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারও এতে উপস্থিত ছিলেন। আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ। প্রথমে তিনটি টি-টয়েন্টির পর লঙ্কানদের বিপক্ষে সমান সংখ্যক ওয়ানডে এবং দুইটি টেস্টও খেলবে শান্তর দল। এই সিরিজ থেকেই নতুন এই জার্সিতে মাঠে নামবেন টাইগাররা।

এদিকে কদিন আগেই জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির সঙ্গে চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। গামী তিন বছর জাতীয় দল, জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর থাকবে প্রতিষ্ঠানটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ