বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে আ'লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজেদের গণতন্ত্রের দল বলে দাবি করে। আওয়ামী লীগ যদি স্বাধীনতার জন্ম দিয়ে থাকে তাহলে কেন গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে তা প্রশ্ন রাখতে চাই।’

আজ বুধবার কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী ভূবনমোহন পার্কে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ যা বলে তা করে না। আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ রাতে ভোট চুরি করে। নেতাকর্মীদের ধরে নিয়ে যায়, জেলে পাঠায়, নেতাকর্মীদের নির্যাতন করে।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটি চ্যালেঞ্জ, যারা দেশে স্বাধীন করেছিল তাদের কাছে জবাবদিহিতা করা। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আজকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে, ঢাকায়ও হচ্ছে। আওয়ামী লীগ ঢাকায় চার জায়গায় কর্মসূচি পালন করছে আমাদের বাধা দেওয়ার জন্য।

‘গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন জেনে বিএনপি ২৪ তারিখের কর্মসূচি সরিয়ে ৩০ তারিখ করেছে। দেখেন তারা যা বলে তা করে না। আওয়ামী লীগ আরও বলে গণতন্ত্র তারা দিয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছে। এটাই প্রমাণ করে আওয়ামী লীগে যা বলে তা করে না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে জনগণের সেবার জন্য।’

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামী দিনে একটাই আন্দোলন হবে সেটা হলো অবৈধ সরকারের বিদায়। খুনি হাসিনার পদত্যাগ।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আপনারা ফেরাউন-নমরুদের নাম শুনেছেন। এই ফেরাউনের লাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে। ওবায়দুল কাদের বলেছেন, শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মৃত্যু নেই। আপনারা দেখেছেন কীভাবে তারা মঞ্চ ভেঙে পড়েছে। তাদের সময় হয়ে গেছে বিদায় নেওয়ার।

তিনি আগামী দিনের সরকার পতনের আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

গণঅবস্থানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা, রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মী ছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ